উত্তরদিনাজপুর

সি.সি.টিভি-এর ফুটেজ দেখে ছিনতাই হওয়া ৩ লক্ষ টাকা উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ ও ক্রাইম ব্র‍্যাঞ্চ

সি.সি.টিভি-এর ফুটেজ দেখে ছিনতাই হওয়া ৩ লক্ষ টাকা উদ্ধার করলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ ও ক্রাইম ব্র‍্যাঞ্চ। জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে রায়গঞ্জ শহরের বিধাননগর মোড় এলাকায় এক ব্যক্তির টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই মোটর সাইকেল আরোহী। এলাকার এক সি.সি.টিভিতে ধরা পড়ে সেই দৃশ্য। ঘটনার তদন্তে নেমে ২৩ তারিখ ওই দুই ছিনতাইকারীকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার ফাটাপুকুরের ঝাঝিপাড়া থেকে শত্রু গোয়ালা ও বিনয় গোয়ালা নামে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলার পর পুলিশি রিমান্ডে নেওয়া হয়। এরপর মঙ্গলবার অভিযুক্তদের কাছ থেকে ওই টাকাগুলি উদ্ধার করে পুলিশ।